28724

কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য শোভাযাত্রা, সাইকেল র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পিং এর মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস । আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ পরে কুমিল্লা সাইকেলিস্ট ফোরামের উদ্যোগে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়৷ র‌্যালিটি কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের নেতৃত্ব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানের বঙ্গবন্ধু মুর্রালে গিয়ে শেষ হয়৷

ads

সাইকেল র‌্যালী ও শোভাযাত্রা উদ্বোধনের আগে প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেছেন, নিজেকে সুস্থ রাখতে চাইলে হার্ট ভালো রাখতে হবে।কায়িকপরিশ্রম করতে হবে, বিলাসী জীবন যাপন থেকে বেরিয়ে আসতে হবে।আর আমাদের বাচ্চারা ফাষ্টফুড খাচ্ছে, ওজন বাড়াচ্ছে। মা-বাবাদের এদিকে কোন খেয়াল নেই। এদিকে অভিভাবকদের নজর দিতে হবে। প্রতিদিন সাইকেল চালানোর ও ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস গড়ে তুলুন, নিয়মিত হাঁটুন, ব্যায়াম করুন।নিজের হার্টকে সুস্থ রেখে অন্যের হার্টের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন।

ads

উদ্বোধনী পর্বে আয়োজক সংগঠন হার্টকেয়ার ফাউন্ডেশন-কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, হৃদরোগ এবং ষ্ট্রোক বর্তমান বিশ্বে মৃত্যুর একনম্বর কারণ। নিয়মিত ব্যায়াম, কায়িক পরিশ্রম করাসহ আমাদের জীবনধারার পরিবর্তনের মধ্যদিয়ে ঘাতকব্যাধি হৃদরোগ প্রতিরোধে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। করোনাকালে আমাদের প্রত্যেকের হার্টকে আরও বেশী শক্তিশালী করতে হবে। হার্টকে রোগমুক্ত রাখতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, হার্টকেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, পুলিশ ইন্সপেক্টর মাঈন উদ্দিন খান।

পরে টাউনহলের মুক্তিযোদ্ধা কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান, হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার সা. সম্পাদক ডা. গোলাম শাহাজাহান, ডা. মল্লিকা বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন খান প্রমুখ৷ আলোচনা সভা শেষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য হৃদরোগ বিষয়ক স্বাস্থ্য বুথ উদ্বোধন করা হয়।

ad

পাঠকের মতামত