কুমিল্লায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ইমাম প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে বুধবার (২৯ সেপ্টেম্বর) ব্র্যাক লার্নিং সেন্টারে ইমাম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিএমপিডি বাংলাদেশ এর কান্ট্রি কো-অরডিনেটর মোহাম্মাদ ইকরাম হোসেন, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপ্যাল মোহাম্মদ কামরুজ্জামান, কুমিল্লা ইসলামিক ফাউন্ডেসন এর উপ-পরিচালক সরকার সারোয়ার আলম, কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ এর কো-অরডিনেটর মাহবুব আলম এবং অষ্ট্রিয়ার ভিয়েনা থেকে আগত আইসিএমপিডি এর সিনিয়র প্রোজেক্ট ম্যানাজার গোল্ডা রোমা মীরা।
কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে ৫০ জন ইমামদের অংশগ্রহণে ও অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সিলর ইকবাল হোসেন এর পরিচালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্যে মোহাম্মাদ ইকরাম হোসেন বলেন, অভিবাসনকে নিরাপদ, সুস্থ্য, নিয়মিত করতে ইমামদের ভুমিকা অপরিসীম৷ কারন ইমামরা জনগনের সাথে সবচে বেশী যুক্ত থাকেন।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ এর কো-অরডিনেটর মাহবুব আলম অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ সার্বিক কার্যক্রম সম্পর্কে ইমামদের অবহিত করেন, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যাবলি তুলে ধরেন। তিনি এমআরসি বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজ বিস্তারিত আলোচনা করেন এবং অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান। অভিবাসী তথ্য কেন্দ্র অভিবাসন সিদ্ধান্তে তথ্য সহায়তা। এছাড়াও এমআরসি কাউন্সিলর গোলাম মোস্তফা মানব পাচার রোধে ইউনিয়ন পরিষদের করণীয় ইউনিয়ন পরিষদেন বিভিন্ন কমিটি নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি অভিবাসনের নানা দিক এবং নিরাপদ অভিবাসনে ইউনিয়ন পরিষদের ভূমিকা ও করনীয় নিয়েও আলোচনা করেন।
বিদেশগামী প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপ্যাল মোহাম্মদ কামরুজ্জামান।
নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য, প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর বিভিন্ন অধিদপ্তর ও এদের সেবা কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।
দেবব্রত ঘোষ তার উপস্থাপনায় নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।কুমিল্লা ইসলামিক ফউন্ডেশন এর উপ পরিচালক জনাব সরকার সারোয়ার আলম বলেন, একমাত্র ইমামরাই পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।
প্রধান অতিথির বক্তৃতায় কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ইমামদের দ্বারা নিরাপদ অভিবাসনের প্রচারণার ক্ষেত্রে জেলাপ্রশাসক অফিস সব সময় তাদের পাশে থাকবে, এ ছারাও তিনি নারী অভিবাসনের যুক্তিকতা নিয়েও আলোচনা করেন এবং এই কর্মশালার সফলতা কামনা করেন।
প্রশ্ন উত্তর পর্বে আইসিএমপিডি এর সিনিয়র প্রোজেক্ট ম্যানাজার গোল্ডা রোমা মীরা বলেন, বাংলাদেশে আমাদের কার্যক্রম কেবল শুরু করেছি৷ আশা করছি বাংলাদেশে নিরাপদ অভিবাসনের জন্য আমারা ভবিষ্যতে কাজ করে যাব।
অনুষ্ঠানের শেষ পর্বে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসাধারণের ভোগান্তি, প্রতারণা রোধে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।










