সদর দক্ষিণে ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় অবৈধ ভাবে পাচারকালে ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। এসময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। বিষয়টি নিশ্চিত করেন সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে চৌকস বন কমকর্তাগন শনিবার সকাল ৫ টায় ঢাকামুখী ত্রিপল বাঁধা ট্রাককে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কসমস ফিলিং স্টেশনের সামনে থেকে ৪০০ ঘনফুট সেগুনের গোল কাঠ বোঝাই ঢাকা মেট্রো ট- ১৮-৩৩৮৫ ট্রাকটি আটক করা হয়। কুমিল্লা সামাজিক বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ঘটনায় বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।
ads










