28509

বরুড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের মতবিনিময় সভা

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শনিবার (১৮ সেপ্টেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল৷

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার৷

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র বকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, ঢাকাস্থ বরুড়া জন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সহ-সভাপতি মোঃ আমির হোসেন, চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া,
ভাব এর সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, ভাব এর সভাপতি এডভোকেট মোঃ জয়নাল আবেদীন মাজহারী, আলোর দিশারী সংগঠনের সভাপতি মোঃ আনিসুর রহমান, রেমিট্যান্স যোদ্বা সভাপতি মোঃ নুরুউদ্দিন স্বপন, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবী রাকিব উদ্দিন প্রমুখ।

ads

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, স্বেচ্ছাসেবীরা বরুড়ার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে৷ এজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। মনোবল সাহস কখনো হারাবেন না৷ সব প্রতিকূলতা ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব৷

উপজেলার শতাধিক সামাজিক সংগঠন থেকে তিনজন করে প্রতিনিধি মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আজহার সুমন ও শাকিলা জামান।

ad

পাঠকের মতামত