28505

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পরিচালনা পর্ষদের ৭২তম সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)- এর পরিচালনা পর্ষদের ৭২তম সভা কুমিল্লা বার্ডের লালমাই অডিটরিয়ামে গতকাল (১৮ সেপ্টেম্বর) শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্টিত হয়েছে।

পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য, এমপি।

ads

সভায় সভাপতি বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পল্লী উন্নয়নের ক্ষেত্রে পথিকৃৎ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান। গ্রামীন জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে বার্ড উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভূক্ত “আমার বাড়ি আমার খামার” প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। গ্রামীন জনপদে আধুনিক সুযোগ- সুবিধা নিশ্চিতকল্পে বার্ডকে প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মোঃ মনঞ্জুর হোসাইন, পরিচালক-বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সুপ্রিয় কুমার কুন্ডু, মহাপরিচালক বাংংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মোঃ মতিউর রহমান, প্রধান-(অতিরিক্ত সচিব) কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা কমিশন, জোবেদা খাতুন, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়, কাজী আশরাফ উদ্দীন, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল, ড. বিনায়ক সেন, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান, ড. মোঃ হারুন-অর রশিদ বিশ্বাস, নিবন্ধক ও মহাপরিচালক, (অতিরিক্ত সচিব) সমবায় অধিদপ্তর, খলিল আহমদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুরা, সালেহ আহমদ মোজাফর, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইজি), মোঃশাহজাহান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা, রবীন্দ্রশ্রী বড়ুয়া, যুগ্ন-সচিব কৃষি মন্ত্রণালয়, মোঃ মাহফুজুল আলম খান যুগ্ন-সচিব অর্থ মন্ত্রণালয়, বার্ড পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

ads

পরিচালনা পর্ষদের সভায় বার্ডের প্রশিক্ষণ, গবেষনা ও প্রায়োগিক গবেষনাসহ সার্বিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য পলিসি নির্দেশনা দেওয়া হয়। উক্ত সভায় সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান।

সভার পূর্বে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বার্ড প্রঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যূরালে পূস্পস্তবক অর্পন করেন।

ad

পাঠকের মতামত