28353

মাদরাসায়ে নূরে মদিনার ৩ ছাত্রের হেফজ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট পূর্ব বাজারস্থ “মাদরাসায়ে নূরে-মদিনা” নাথেরপেটুয়া শাখার ৩ জন ছাত্রের হেফজ সম্পন্ন হয়েছে।

হেফজ সম্পন্নকারী সুভাগ্যবান ছাত্ররা হল হাফেজ নাঈম হোসেন আতিক (১২), হাফেজ আবু ইউসুফ (১৩) ও হাফেজ মাইন উদ্দিন (১৩)।

ads

হাফেজ ছাত্রদের সুন্দর ও আলোকিত ভবিষ্যতের লক্ষ্যে আজ মাদরাসায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-পরিচালক হাফেজ, মাওলানা শরাফত করীম (সরশপুরী)।

ads

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবদি শতাধিক ছাত্রকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার পাশাপাশি অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষা সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখছে।

ad

পাঠকের মতামত