28252

কাবা শরিফ-মদিনায় জুমআ পড়াবেন শায়খ ফয়সাল ও হামেদ

নিউজ ডেস্ক: সফর মাসের প্রথম জুমআ আজ। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কাবা শরিফ ও মসজিদে নববিতে খুতবাহ এবং জুমআর নামাজ অনুষ্ঠিত হবে। ওমরাহ পালনকারীরা ও জিয়ারতকারীরা কাবা শরিফ এবং মদিনায় জুমআর খুতবাহ শুনে, নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ১০ সেপ্টেম্বর ২০২১ইং মোতাবেক ৩ সফর ১৪৪৩ হিজরি (সৌদিতে) কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমআর খুতবাহ এবং নামাজের ইমামতির জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ইমাম ও খতিব নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই ইমাম হলেন-> কাবা শরিফ : প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল বিন মাজিল গাজাওয়ায়ি।> মসজিদে নববি : মদিনার প্রসিদ্ধ ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আহমাদ বিন তালেব হামেদ।

ads

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো সীমিত আকারে সুষ্ঠ-সুন্দর ও নিরাপদে হজ সম্পন্ন হওয়ার পর পরই শুরু হয়েছে ওমরাহ পালনের কার্যক্রম।

ads

গত ১ মহররম ১৪৪৩ হিজরি থেকে সৌদি আরবের বাইরের দেশ থেকে মুসল্লিদের ওমরার অনুমতি ও কার্যক্রম শুরু করেছে দেশটি। ইতিমধ্যে পবিত্র মক্কা ও মদিনায় বাড়ছে মুসল্লির সংখ্যা। তবে ১৩টি দেশ সরাসরি ওমরায় অংশগ্রহণ করতে পারবে না। তারা অন্য দেশে ১৪ দিন অবস্থান সাপেক্ষে ওমরাহ পালন করতে পারবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই পবিত্র নগরী মক্কা-মদিনায় আগের মতো নামাজ, জুমআ ও ওমরাহ কার্যক্রম পরিচালিত হবে।

ad

পাঠকের মতামত