লালমাইতে পরিবার পরিকল্পনা বিভাগের দাপ্তরিক কার্যক্রম শুরু
লালমাই প্রতিনিধি: উপজেলা সৃষ্টির দীর্ঘ চার বছর পর কুমিল্লার লালমাই উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ সুচনা করা হয়েছে। এর মধ্যে দিয়ে সদর দক্ষিণ ও লাকসাম থেকে আলাদা হলো পরিবার পরিকল্পনা বিভাগ । এ-উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা মিলনায়তনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক৷
বিশেষ অতিথি নিহাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক রাহুল চন্দ্র সিংহ, শরীফ হোসেন, শাহাদাত হোসেন, গৌতম সিংহ, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট খোরশেদা খানম প্রমুখ।










