কোস্টগার্ডের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী
নিউজ ডেস্ক: বাংলাদেশ কোস্টগার্ডের ১৩তম মহাপরিচালক (ডিজি) হিসেবে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী দায়িত্ব নিয়েছেন। তিনি রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন।
ads
এক সপ্তাহ আগে ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্তে প্রজ্ঞাপন জারি করে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীর চাকরি নৌবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়।
ads










