কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে করোনাকালে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক: করোনা দুর্যোগকালে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের জন্যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবীতে সারাদেশের ন্যায় কুমিল্লাতেও পুস্তব্যবসায়ীরা ১৮ আগষ্ট দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন ও কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন এই স্মারকলিপি গ্রহণ করেন।
ads
মাববন্ধন চলাকালে পুস্তকব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আবদুল হান্নান, সিনিয়র সহসভাপতি আবদুণ মতিন,সহ সভাপতি মাওলানা মোঃ সোলায়মান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আরিফ ওবায়েদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান।
ads










