27147

কুমিল্লার শাসনগাছায় পৃথক অভিযানে মাদকসহ ২ মহিলা আটক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর শাসনগাছা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬ শত পিস ইয়াবা এবং ৭৭ বোতল ফেনসিডিল ও ইস্কারপস সিরাপসহ ২ মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও পুলিশ টাক্সফোর্স এর যৌথ টিম।

আটক হওয়া দুই মহিলার পুরো পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

ads

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মহানগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় জেলা টাক্সফোর্স এর গঠিত টিম অভিযান পরিচালনা করে পাখি আক্তারকে (৪৩) ৬০০ পিস ইয়াবাসহ আটক করে।

অন্য আরেকটি অভিযানে একই এলাকার মাদক ব্যবসায়ী বেবী আক্তারের (৩৮) ঘর তল্লাশী চালিয়ে ৭৭ বোতল ফেনসিডিল ও ইস্কারপস সিরাপ এবং নগদ ১ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা উদ্ধার করে। এ সময় বেবী আক্তারকে আটক করা হয়।

ads

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত