জাতীয় শোক দিবসে এতিমদের জন্যে ভোজের আয়োজন করলেন এড. আনিসুর রহমান মিঠু
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট রবিবার দুপুরে কুমিল্লার কান্দিরপাড় নজরুল এভিনিউ রুস্তম আলী অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য – এডভোকেট আনিসুর রহমান মিঠুর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও এতিম শিশুদের নিয়ে মধ্যহ্নভোজের অয়োজন করা হয়।
এডভোকেট আনিসুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতির জনক ও তার শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী জিয়াউল হক মুন্না , ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, খন্দকার ইয়াসিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি পারভেজ হানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম খলিল,কুমিল্লা সরকারী কলেজের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ প্রচার সম্পাদক রবিউল হাসান রবি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা দিপ চক্রবর্তী , কামরুল হাসান সৈকত, মিনহাজ হোসেন তুরাগ, কুমিল্লা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা অর্নব সিংহ রায়, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শিশির প্রমূখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কাজী আলমগির হোসেন রেজভী। আলোচনা সভা শেষে দারোগাবড়ী মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন নুরী মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।
এরপর এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।










