26012

ওরাই আপনজন সংগঠন থেকে গ্লাভস পিপিই পেল বরুড়া গাউছিয়া কমিটি মানবিক টিম

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন কারীদেরকে দাফনের জন্য বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর তত্বাবধানে লাশ দাফনে তৃতীয় টিম গাউছিয়া কমিটি মানবিক টিম বরুড়া কে ওরাই আপনজন সংগঠন থেকে ১শ’ গ্লাভস, ২০০ গ্রেট ওয়াল মাস্ক ও পাঁচ টি পিপিই দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ ও কোষাধ্যক্ষ দুলাল বৈষ্ণব তাদের হাতে এ গুলো তুলে দেন। এসময় গাউছিয়া কমিটি মানবিক টিম বরুড়া তৃতীয় টিম লিডার মাওলানা মোঃ আবদুল হান্নান, সদস্য মাওলানা মাসুদুর রহমান পাটোয়ারী।

ads
ad

পাঠকের মতামত