তৌহিদ খন্দকার তপু ।। কুমিল্লায় চলমান কঠোর লকডাউনে অটোরিক্সা ও সিএনজি ড্রাইভার শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর টমছমব্রীজ এলাকায় জেলা অটোরিক্সা ও সিএনজি ড্রাইভার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রায় দুইশতাধিক মানুষের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শ্রমিক নেতা মোঃ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ঠনিক সম্পাদক মোঃ জুয়েল, কোশাধক্ষ জিএম কামাল, যুগ্ন সম্পাদক কবির হোসেনসহ অন্যান্যরা। প্রধান অতিথি জানান, এনিয়ে ৫দফায় এধরনের উপহার সামগ্রী ড্রাইভার শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়েছে। যতদিন করোনা মহামারী নিয়ন্ত্রনে আসবে না ততদিন পর্যন্ত এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ads






