জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতির অভিনন্দন
নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ে বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
ads
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
ads










