25688

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর ১ হাজার কেজি আম উপহার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে আম উপহার হিসাবে পাঠিয়েছেন।

জাকার্তায় বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী প্রেরিত ১ হাজার কেজি আম সেদেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত ২১ জুলাই হস্তান্তর করে।

ads

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, প্রেসিডেন্টের সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার এই উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ads
ad

পাঠকের মতামত