‘ঈদ যাত্রায় নৌপথে মাস্ক না পরলে জরিমানা’
নিউজ ডেস্ক: ঈদ যাত্রায় মাস্ক না পারলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পাশাপাশি তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বুধবার (১৪ জুলাই) ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বল্প সময়ের জন্য লকডাউন উঠে গেলেও নৌপথে যাত্রীদের স্বাস্থ্যবিধি পালনের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মন্ত্রী আরও বলেন, নতুন করে সদরঘাট লঞ্চ টার্মিনালকে সাজানো হচ্ছে। আগে ১৮টি পন্টুন ছিলো। এখন ২৭টি করা হয়েছে। এখন পর্যন্ত ৯৫ ভাগ কাজ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ হবে। প্রতিটি পন্টুন ১০০ ফিট দৈর্ঘ্যের। ফলে ওয়াইজগাট থেকে লালকুটি পর্যন্ত তিনটি ঘাটকে সংযুক্ত করা হয়েছে। এর ফলে যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করতে পারবেন।











