চৌদ্দগ্রাম পৌরসভায় কোন লোক না খেয়ে থাকবেনা – জিএম মীর হোসেন মীরু
চৌদ্দগ্রাম প্রতিনিধি।। কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার প্রায় সাড়ে ৪ হাজার অসহায়দের মাঝে ত্রাণ বিতরনের শুভ উদ্বোধন করেন মেয়র জিএম মীর হোসেন মীরু। বুধবার সকালে পৌরসভা প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলে কোন লোক না খেয়ে থাকবে না। করোনার মহামারীতে আওয়ামী লীগ সরকারের আমলে অসহায় দুস্থ পরিবারের ঘরে ঘরে আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রা সহযোগিতা পৌঁছে দিচ্ছেন।চৌদ্দগ্রাম এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা মুজিব এমপি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোন লোক তালিকাতে বাদ না পড়ে পর্যাপ্ত খাবার আছে এবং ধাপে ধাপে আসবে।সুতরাং আপনারা সবাই নিজের প্রতি খেয়াল রাখুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকারের নির্দেশনা মেনে চলুন। করোনার কারনে অসহায়, হতদরিদ্র, দিনমজুর,গরীব ও মেহনতি মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার তুলে দেন তিনি। চৌদ্দগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৬টি গ্রামের হত-দরিদ্র, অসহায়, দুঃস্থ মানুষের মাঝে চৌদ্দগ্রামের গনমানুষের নেতা সাবেক সফল রেলপথমন্ত্রী মাননীয় সংসদ সদস্য মোঃ মুজিবুল হক মুজিব এমপির নির্দেশে ৪ হাজার ৬ শত ২১ পরিবারের মানুষের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। উদ্বোধন শেষে ৪,৫,৬ নং ওয়ার্ডের তালিকাভুক্ত দের মধ্যে এই অনুদান বিতরণ করা হয়েছে। এইসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার সচিব হারুনুর রশিদ, ১নং প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কাউন্সিলর মিজানুর রহমান,মেশারেফ হোসেন সহ পৌরসভার সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।










