25112

কুমিল্লা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্ঠা ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহদাত হোসেন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন, সমাজ সেবা অধিদপ্তর’র উপ পরিচালক জেড এম মিজানুর রহমান, এনএসআই কুমিল্লা কার্যালয়ের যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিন, সিনিয়র তথ্য জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মনিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহমান, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান, জেলা স্বাচিপ ও বিএমএ সভাপতি আব্দুল আনিস বাকি আনিস, বিএমএ’র সাধারন সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার চন্দনা রানী দেবনাথসহ অন্যান্যরা।

ads

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সভা শেষে সুবিধা বঞ্চিত মানুষের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দেন এমপি বাহার ও জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

ads
ad

পাঠকের মতামত