24927

বরুড়ায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: সৈয়দ মঈনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট এর ব্যবস্থাপনায় মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শাহসুফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর (মা.জি.আ) আহবানে “সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাইজভান্ডারী কার্যক্রম” এর আওতায় মইনীয়া যুব ফোরামের উদ্যোগে বরুড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচী ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুর ২টায় কাশেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল হোসেন বিল্লাল।

ads

এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মোঃ সেলিম আল মাইজভান্ডারি, মুফতি শাহজাহান সিদ্দিকী মাইজভান্ডারি, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মইনীয়া যুবফোরাম কুমিল্লা দঃ জেলা সহসভাপতি মোঃ ইকরামুল হক, বরুড়া উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি সুমন আহম্মেদ ও অলি মিয়া সহ বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার দরবার শরীফের ভক্ত আশেকান ও মইনীয়া যুবফোরামের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, এ বছর কর্মসুচীর আওতায় এক হাজার চারা গাছ বরুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নতুন নতুন রাস্তার বিভিন্ন স্থানে লাগানো হবে।

ads
ad

পাঠকের মতামত