নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার পৃথক শোক বার্তায় আগুনে মৃতদের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
ads
সূত্র : বাসস
ads









