24763

সবার টিকার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: নিখিল

নিউজ ডেস্ক: যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেছেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন যত টাকা লাগে তত টাকা দিয়েই প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা নিশ্চিত করবো। প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

“অথচ জামাত-বিএনপির নেতা-কর্মীরা সেই টিকা নিয়েও ষড়যন্ত্র করছে। জামাত-বিএনপি যত ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাবে যুবলীগ, এগিয়ে যাবে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এগিয়ে যাবে বাংলাদেশ।”

ads

মঙ্গলবার মনিপুর উচ্চ বিদ্যালয়ে ‘অসহায় ও দুঃস্থদের’ মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, ‘আপনারা জানেন ২০২০ সাল থেকে করোনা ভাইরাস ব্যাপকভাবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত নয়। মানুষের জীবন রক্ষার্থে সরকার লকডাউন দিয়ে আসছে। এই লকডাউনে যেন কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষ খাদ্য কষ্টে না ভোগে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে যুবলীগের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন-পৌরসভা-উপজেলা-মহানগর-জেলার নেতৃবৃন্দ রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’

ads

তিনি আরও বলেন, যুবলীগের নেতৃত্বে এ পর্যন্ত প্রায় ৬০ লক্ষ মানুষের মাঝে রান্না করা ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে। করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার, ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা দিয়ে আসছে যুবলীগ। শুধু তাই নয় করোনার এই তৃতীয় ঢেউয়ে যখন রোগীদের অক্সিজেন সমস্যা দেখা দিয়েছে তখন সারাদেশে যুবলীগের নেতৃত্বে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। যুবলীগের হটলাইনে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন নেতা-কর্মী।

যোগ করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ইতোমধ্যে মানবিক যুবলীগ গঠন করতে সক্ষম হয়েছি। যুবলীগের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক কাজ-কর্ম করে যাচ্ছে।

ad

পাঠকের মতামত