24414

চৌদ্দগ্রামে স্বপ্নছায়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে মসজিদে এসি প্রদান

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন এর স্থানীয় জুগিরকান্দি খুন্তা গ্রামে প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় গঠিত সামাজিক সংগঠন স্বপ্ন ছায়া প্রবাসী কল্যান ফাউন্ডেশন এর উদ্দ্যেগে গ্রামের ৩টি মসজিদে ২টি করে সর্বমােট ৬টি এসি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে (সােমবার ২৮জুন) বাদ আসর জুগিরকান্দি খুন্তা গ্রামে আয়ােজিত অনুষ্ঠানে স্বপ্ন ছায়া প্রবাসী কল্যান ফাউন্ডেশনের সহ-সভাপতি ফারুক সিকদার এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া সবুজ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বরুড়া খােলারপার ওয়াজেদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযােদ্ধা আলী আশ্রাফ, সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ অনেকে।

ads

উপস্থিত নেতৃবৃন্দের মাধ্যমে জুগিরকান্দি খুন্তা মদিনা জামে মসজিদ, সিকদার বাড়ী জামে মসজিদ, মিয়াজী বাড়ী জামে মসজিদ এর সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট এসি প্রদান করা হয়।

এসময় উপস্থিত সকলেই স্বপ্ন ছায়া প্রবাসী কল্যান ফাউন্ডেশন এর মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

ads

পরিশেষে প্রবাসের বিভিন্ন দেশে অবস্থানরত সংগঠন এর সদস্য ও জুগিরকান্দি খুন্তা গ্রামের সর্বসাধারণের কল্যানে মিলাদ ও দোয়া মুনাজাত করা হয়।

উল্লেখ্য সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দুস্থ পরিবারের পাশে এসে আর্তমানবতার সেবা প্রদান এর এক মহতি লক্ষ উদ্দেশ্য নিয়ে জুগিরকান্দি খুন্তা গ্রামের প্রবাসের বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসী রেমিট্যান্স যােদ্ধাদের যৌথ প্রচেষ্টায় ১লা মার্চ ২০২০ইং তারিখে স্বপ্ন ছায়া প্রবাসী কল্যান ফাউন্ডেশন টির আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে ২৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক এই সামাজিক সংগঠন টি করােনা মহামারী দূর্যোগের মূহুর্তে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাড়িয়ে খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে কাশেম সহ আরাে নতুন পােশাক প্রদান করা সহ সর্বোপরি মানবিক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।প্রবাসীদের এমন মহতি কর্মকান্ডের প্রচারণা সমাজের চুপচাপ থাকা বিত্তশালী দের জন্য হতে পারে একটি মানবিক শিক্ষনীয় কর্মকাণ্ড।

ad

পাঠকের মতামত