বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৬ জুন) সকালে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আমরা বরুড়াবাসী সংগঠন কর্তৃক সংগঠনের সভাপতি রোটাঃ আসাদুজ্জামান জুয়েল সওদাগর এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম৷
বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সংগঠনের উপদেষ্টা ও বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হক, বরুড়া থানার এস আই মিজানুর রহমান, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া ভাব এর সভাপতি এডঃ জয়নাল মাজহারী, সংগঠনের সহ সভাপতি কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া, প্রবাসী ফোরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।
বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রক্তঋন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও আমরা বরুড়াবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন৷
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ শরীফ চৌধুরী, রক্তঋন সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসান, সৌরভ স্পোকেন ইংলিশ জোন এর পরিচালক এম এস সৌরভ হোসেন, অপুর্ব চক্রবর্তী সহ আগত অতিথিরা। অনুষ্ঠান শেষে ফিতা কেটে সৌরভ স্পোকেন ইংলিশ জোন এর শুভ উদ্বোধন করা হয়।
বক্তারা যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদক থেকে বিরত রাখতে পড়াশোনার পাশাপাশি খেলা ধুলা সহ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেন।






