24176

বরুড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গিকার প্রানিজ আমিষ হবে সবার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার দুপুর বারটায় বরুড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে একটি প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১-উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুল ইসলাম।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম৷

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান কামাল হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর মেয়র মো. বক্তার হোসেন (বখতিয়ার)।

ads

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপস্থাপনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল নোমান সরকার, উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারন উপসহকারী শামসুল আরেফিন, প্রাণিসম্পদ মাঠ সহকারী নজরুল ইসলাম ও সুমন রয় সহ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, প্রত্যেক ইউনিয়ন এল.এস.পি, এ.আই কর্মী, ভ্যাকসিনেটর ও বিশ টি স্টলে খামারী ও অংশগ্রহণ কারী বৃন্দ।

বিভিন্ন ক্যাটাগরিতে এগার জন কে উৎসাহ পুরুষ্কার প্রদান করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বাগত বক্তব্যে বলেন – মুজিব বর্ষের অঙ্গিকার প্রাণিজ পুষ্টি হবে সবার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা দেশে পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমিষের চাহিদা পুরণে এ প্রাণিসম্পদ কে সমৃদ্ধশালী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তারই অংশ হিসেবে দেশে করুণাকালীন খামারীদের কে ৬০০-কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছে, এরই ধারাবাহিকতায় বরুড়া উপজেলায় ২০০০ (দুই) হাজার খামারী কে প্রণোদনা দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত