24184

বাজেট নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য আমারও বোধগম্য নয়: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পলিশ করার বিষয়ে পরিকল্পনামন্ত্রীর দেওয়া বক্তব্য আপনাদের মতো আমারও বোধগম্য নয়।

শনিবার (২৬ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

ads

অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বললে জানা যাবে যে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন। নতুন বাজেট প্রণয়নের সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাবগুলোও গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আপনাদের মতো ভ্যাকসিন পাওয়া নিয়ে আমিও কনসার্ন। তবে, শিগগিরই ইতিবাচক সমাধান হবে বলে আশা করছি।

ads

তিনি বলেন, আগামী সোমবার থেকে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে। এ সময় গরিবদের জন্য বিশেষ কোনও কর্মসূচি নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখাশোনা করেন। তিনি নিশ্চয়ই বিশেষ যে কোনও ব্যবস্থা নেবেন।

ad

পাঠকের মতামত