23746

মহাকাশ স্টেশনে পৌঁছেছেন তিন চীনা নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক: নতুন মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছেছেন চীনের তিন নভোচারী। এর মধ্য দিয়ে প্রথমবার নিজেদের স্টেশনে কোনো মানুষের পা পড়ল। মহাকাশ স্টেশনের মূল অংশ তিয়ানহেতে আগামী তিন মাস অবস্থান করবেন তারা। পরিকল্পনা অনুযায়ী এখান থেকেই মহাকাশ স্টেশনের কাজ করবেন।

বৃহস্পতিবার (১৭ জুন) চীনের গবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রার মাত্র সাড়ে ছয় ঘণ্টার মাথায় মহাকাশে পৌঁছায় চীনের তিন নভোচারীকে বহন করা মহাকাশযান শেনঝৌ টুয়ালভ। সেখান থেকে চীনের নতুন মহাকাশ স্টেশন তিয়ানহের মূল অংশে একে একে প্রবেশ করেন তিন নভোচারী নাই হাইশেং, লিউ বোমিং ও তাং হংবো।

ads

তিয়ানহের এই কোর মডিউলে আগামী তিন মাস অবস্থান করবেন তিন নভোচারী। পরিকল্পনা অনুযায়ী নতুন মহাকাশ স্টেশনের কাজ করবেন তারা। নিজস্ব মহাকাশ স্টেশনে প্রথম কোনো মানুষের পদচিহ্নে উচ্ছ্বসিত চীন। মহাকাশে এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্যালুট দেন নাই হাইশেং, লিউ বোমিং ও তাং হংবো।

তিয়ানহে মডিউলের অরবিট টেস্ট, রিসাইক্লিং, জীবন ধারণ যাচাই-বাছাই, রোবোট পরিচালনার পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন পদার্থ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করবেন চীনের তিন নভোচারী। মহাকাশ স্টেশনে এক্সট্রাভিহ্যাকুলার কর্মকাণ্ডও পরিচালনা করবেন তারা। মহাকাশ বিজ্ঞান গবেষণা ও মানুষের জন্য সহজতর মহাকাশ কর্মকাণ্ড নিয়েও কাজ করবেন তারা। মহাকাশে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত শরীরচর্চা ও নিজেদের স্বাস্থ্য নিয়েও গবেষণা করবেন নভোচারীরা।
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের এটি মানুষবাহী সপ্তম মহাকাশ অভিযান। গত পাঁচ বছরের মধ্যে নভোচারীসহ চীনের দীর্ঘ সময়ের মহাকাশ অভিযানও এটি।
সূত্র: এএফপি

ads
ad

পাঠকের মতামত