23755

কাবা শরিফ-মদিনায় জুমআ পড়াবেন শায়খ উসামা ও থুবাইতি

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে জিলকদ মাসের দ্বিতীয় জুমআ। খুতবাহ প্রদান ও জুমআর নামাজ পড়ানোর জন্য দুইজন প্রসিদ্ধ খতিব নির্বাচন করেছে হারামাইন কর্তৃপক্ষ।

মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থায় অনুষ্ঠিত হবে আজকের জুমআ। যথাযথ দিকনির্দেশনা মেনেই দুই পবিত্র মসজিদে জুমআর খুতবাহ শুনবেন এবং নামাজ পড়বেন মুসল্লিরা।

ads

আজ ১৮ জুন ২০২১ মোতাবেক ০৮ জিলকদ (সৌদিতে) কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়াবেন কাবা শরিফ ও মদিনার প্রবীণ দুই প্রসিদ্ধ ইমাম। হারামাইন কর্তৃপক্ষ আজকের জুমআর জন্য যাদের নির্বাচিত করেছেন, তারা হলেন-

> কাবা শরিফ
প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।
> মসজিদে নববি
প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. আব্দুল বারি আল-থুবাইতি।

ads

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

ad

পাঠকের মতামত