অধ্যক্ষ আলকাসুর রহমান’র ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
মামুন সরকার: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, চৌয়ারা পাইলট ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলকাসুর রহমান কোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷
মঙ্গলবার (১৫ জুন) বাদ আসর চৌয়ারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগা মসজিদ সহ চৌয়ারা এলাকার প্রত্যেকটি মসজিদে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান এবং ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার দুলাল।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন চৌয়ারা কলেজের সাবেক অধ্যক্ষ এ এইচ এম শহিদ উল্লাহ, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ২৭নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, চৌয়ারা কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক জিসান মজুমদার।
এছাড়া দোয়া মিলাদে আলকাসুর রহমানের পরিবারের সদস্যগন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ, ছাএলীগ নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য গত বছরের (১৫ জুন) চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আধ্যক্ষ আলকাসুর রহমান কোকা৷










