23634

নৌবাহিনী প্রধানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। মঙ্গলবার (১৫ জুন) নৌ সদরদফতরে তিনি এই সাক্ষাৎ করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনী প্রধান নৌ সদরদফতরে এসে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ads

সেখানে নৌবাহিনীর চৌকস কন্টিনজেন্ট বিমানবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও কিছু সময় অতিবাহিত করেন।

উল্লেখ্য, ১২ জুন বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।

ads
ad

পাঠকের মতামত