23598

হজ নিয়ে সৌদি সরকারের নতুন প্যাকেজ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে অনুষ্ঠিতব্য হজ উপলক্ষে তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার। এর মধ্যে অন্যতম হলো পুরুষ অভিভাবক ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদআরব।

আরব নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি চলতি বছরে হাজিদের জন্য তিনটি প্যাকেজ অনুমোদন করেছে সৌদি সরকার। রোববার স্থানীয় সময় দুপুর ১টা থেকে থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর আগেই দেশটির সরকার জানিয়ে দেয়, শুধুমাত্র সৌদি নাগরিক ও বাসিন্দারাই এবারের হজে অংশ নিতে পারবেন। আগামী ২৩ জুন রাত ১০টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। তবে আগে আবেদন করা প্রার্থীরা কোনো বিশেষ সুবিধা পাবেন না। হজের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে একটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৫৬০ রিয়াল। অন্যটি ১৪ হাজার ৩৮১ রিয়াল এবং শেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১২ হাজার ১১৩.৯৫ রিয়াল। এই তিনটি প্যাকেজের সঙ্গে যোগ হবে ভ্যাট।

ads

আবেদনকারী জটিল রোগে ভুগছেন না, এমনকি করোনায় আক্রান্ত নন দিতে হবে এমন স্বীকারোক্তিও। এছাড়াও আবেদনের জন্য গত ৫ বছরের মধ্যে হজ করেননি অবশ্যই এমন স্বীকারোক্তি দিতে হবে আবেদনকারীকে।

ads
ad

পাঠকের মতামত