23424

চৌদ্দগ্রামে সংখ্যালঘু পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি: সাবেক সফল রেলপথমন্ত্রী মাে. মুজিবুল হক মুজিব এমপির নির্দেশে বৃহস্পতিবার (১০ জুন) সকালে পৌরসভার ভিবিন্ন ওয়ার্ডে সংখ্যালগুড পরিবারসহ কামার, প্রতিবন্ধি, জেলে, ভিক্ষুক, নাপিত বয়ােবৃদ্ধ হত-দরিদ্র মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড-১৯ উপলক্ষে চৌদ্দগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৬টি গ্রামের ৭০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জি এম মীর হােসেন মীরু। পৌরসভা আলীগের সাধারণ সম্পাদক জাকির হােসেন পাটোয়ারী, কুমিল্লা দঃ জেলা কৃষক লীগ নেতা মুমিনুর রহমান ফটিক, উপজেলা যুবলীগ নেতা ইমাম হােসেন এনাম পাটোয়ারী, ছাত্রলীগ নেতা কাজী আল রাফি, পেন্যেল মেয়র সাইফুল ইসলাম, বদিউল আলম, সাইফুল ইসলাম শাহীন, মিজানুর রহমান, যুবলীগ নেতা আক্তার হােসেন রতন মােল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত