23411

আবুল হাসেম খান মনোনয়ন পাওয়ায় মোকামে আনন্দ মিছিল

এন.সি জুয়েল: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিমসারে আনন্দ মিছিল হয়েছে।

শনিবার (১২ জুন) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিমসারে বিশাল আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিলটি নিমসার আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কোরপাই অংশ হয়ে আবার আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

ads

মিছিলে এসময় অংশ গ্রহণ করেন মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক মুন্সী, সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহসিন কামাল, খোরশেদ আলম,জামাল হোসেন, দপ্তর সম্পাদক ফজলুল হক, আইন বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, সদস্য হূমায়ন কবির, মোঃ শাহ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমাম হোসেন মুন্সী, মোকামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হান্নান, মোকাম ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি আমির হোসেন, ফারুক হোসেন ভূঁইয়া, মোঃ শরীফুল ইসলাম ভূইয়া, মোঃ শাহ আলম, রফিক মেম্বার, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম দুলাল,
মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানী, সহ-সভাপতি আবু নাসের সবুজ, শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহেল সহ মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত