23392

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরুড়াতে গুণীজন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কবি ও বরুড়া গ্রামের আলোকিত পরিবার কে সম্মাননা প্রদান করেন ‘ওরাই আপনজন’ সংগঠন।

ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে শুক্রবার (১১ জুন) দুপুর ৩ ঘটিকার সময় বরুড়া উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে শাকিলা জামান ও মাস্টার মো. জামাল হোসেনের উপস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ন সচিব মনিন্দ্র কিশোর মজুমদার৷

ads

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার (চাটখিল উপজেলা) মো. মিজানুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরাই আপনজন সংগঠনের সভাপতি মো. ইলিয়াস আহমদ৷

প্রধান অতিথির বক্তব্যে মনিন্দ্র কিশোর মজুমদার বলেন, আমি বরুড়ার মানুষ, এখানে আমার জন্মভিটা৷ যখনি বরুড়ার কোন কল্যাণকর কাজে আমাকে ঢাকা হয় তখনি আমি ছুটে আসি আপনাদের ভালোবাসার টানে। বরুড়ায় সামাজিক সংগঠনের বিস্তারে নতুন প্রজন্ম উদ্যেমি হয়ে মানুষের জন্য যে ভাবে কাজ করে যাচ্ছে তাতে আমি আনন্দিত। ওরাই আপনজন সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক ইলিয়াস আহমেদ সাংবাদিকতার পাশাপাশি হসপিটাল পরিচালনাসহ ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে যেভাবে ভালো কাজ গুলি করে যাচ্ছেন তাতে আমি অনুপ্রাণিত হই। আমি এই সংগঠনের সার্থকতা কামনা করছি এবং যারা এ সংগঠনের সাথে থেকে শারীরিক মানসিক আর্থিক শ্রম দিয়ে যাচ্ছেন তাদের কে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৭০ জন বীর মুক্তিযোদ্ধা, বরুড়ার কৃতি সন্তান ৩২ জন ডাক্তার, ১২ জন ইঞ্জিনিয়ার, ১১জন বিসিএস ক্যাডার, ৫ জন মানবিক ডাক্তার ও ৫ জন কবি সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়। মরোনোত্তর সম্মাননা দেওয়া হয় বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী আবদুল গফুর, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী নোয়াব আলী ও অন্যান্য ক্যাটাগরিতে ২৪ জনসহ সর্বমোট ১৬১ জন কে সন্মাননা প্রদান করা হয়।

ad

পাঠকের মতামত