বরুড়ায় ফার্মাসিউটিক্যাল রিপ্রে. এসো. ঈদ পূর্ণমিলনী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন (ফারিয়া) বরুড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১১ জুন) রাত সাড়ে আটটায় নতুন ভবনের রেনেসা হসপিটালের দ্বিতীয় তলায় নবগঠিত ফারিয়ার বরুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ হারেছের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারিয়ার আজীবন উপদেষ্টা মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, ডকটরস কমিউনিটি হসপিটাল বরুড়া কুমিল্লার এমডি ও ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমেদ, মেডিকেয়ার হসপিটালের পরিচালক ডাঃ আবদুল মতিন, সাংবাদিক মোঃ ইকরামুল হক৷
সংগঠনের সহ-সভাপতি মোঃ মনির হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি চন্দন চন্দ্র। অনুষ্ঠানে ফারিয়ার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।










