23037

তিতাসে সাজাপ্রাপ্ত আসামী আটক

তিতাসে প্রতিনিধি: কুমিল্লার তিতাস থানা পুলিশ সাজাপ্রাপ্ত এক আসামীকে ঢাকার ইসলামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। গত (২ জুন) বুধবার  রাত ৮ টায় তাকে আটক করতে সক্ষম হয় তিতাস থানা পুলিশের একটি চৌকস দল।

তিতাস থানা পুলিশের এসআই মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।  আটককৃত আসামির নাম মোঃ রাশেদ।  পিতা- মোঃ রুক্কু মিয়া,  গ্রাম খলিলাবাদ, তিতাস, কুমিল্লা।  তার বিরুদ্ধে সিআর মামলা ১৫৭/১৭ (দাউদকান্দি) মামলায় ১ বছরের বিনাশ্রম  সাজা এবং ১,৪৩,৫০০/ টাকা অর্থদন্ডে দন্ডিত হয়েছে সে।  ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত