কুমিল্লা-৫ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী
এন.সি জুয়েল: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। শুক্রবার (৪ জুন) বিকেলে ধানমন্ডি ৩/এ, বাড়ি নং ৫১/এ বাংলাদেশ আওয়ামীলীগ, সভাপতির কার্যালয় থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম ভূইয়া, তৌহিদুল ইসলাম তাহসিন, বুড়িচং উপজেলা যুবলীগ নেতা মোবারক হোসেন খন্দকার, এনামুল হক মনি, মামুনুর রশীদ, সৈয়দ আফরাফ, তুহিন, শাহরিয়ার প্রমুখ। তিনি কুমিল্লা-৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়াবাসী) সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।
ads











