22784

হোমনায় কালিধর বিলে কৃষকের স্বপ্ন পূরণ

তিতাস প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন ও দুলালপুর ইউনিয়ন অন্তর্ভূক্ত হাজারো কৃষকের স্বপ্ন কালিধর বিলের খালটি পূর্ণ খনন কাজ (২৮ মে) শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপ)।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুমিল্লার প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত ডিআইজি ডিএমপি (ডিবি) মো. মাহবুব আলম, উপসচিব গণপূর্ত মন্ত্রণালয়ের এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

ads

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী এবি এম এনামুল হক কাইয়ুম সরকার, আছাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, হোমানা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কাউসার আহম্মাদ ব্যাপারী, সহ-সম্পাদক তছলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো.মেহেদী হাসান, সাংবাদিক মোরশিদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন সরকার, ব্যাংকার মো. ফজলুল হক, মো. মেহেদী হাসান রাজিব, মো. কায়েস, মো. সাদ্দাম হোসেন ও ইউপি সদস্য মো হাফেজসহ প্রমূখ।

এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি) বলেন, কালিধর বিলের খালটি পূর্ণ খননের মধ্য দিয়ে হাজারো কৃষকের স্বপ্ন পূরণ হলো আজ। কৃষক বাচঁলে দেশ বাঁচবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূর্ণ হবে। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হাবিবুর রহমান।

ads
ad

পাঠকের মতামত