হোমনা পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি রাস্তার উদ্ধোধন
তিতাস প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৯ লক্ষ ৬৫ হাজার ৬৯৬ টাকা ব্যয়ে বাগমারা সাহা পাড়া থেকে কবরস্থান পর্যন্ত এবং ৯০ লাখ ২৮ হাজার ৬০ টাকা ব্যয়ে শ্রীমদ্দি থেকে চরেরগাও পর্যন্ত আরসিসি রাস্তার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল ১১টায় রাস্তা দুইটির উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।

হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা আওয়ামী লীগ সদস্য মেজবাহ উদ্দিন সরকার, ভাষানিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মো.হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক মো. আমির হোসেন, তাতীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন।
পরে সেলিমা আহমাদ এমপি পৌরসভা সদরে পৌরমার্কেটের নির্মান কাজ পরিদর্শন করেন।










