22195

চট্টগ্রাম চেম্বারের পরিচালক তানভীর মোস্তফা চৌধুরী

চট্টগ্রাম: স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের পরিচালক, স্ট্যান্ডার্ড ফ্লিটসের ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স ইলেক্ট্রোট্যাবের স্বত্বাধিকারী ও রাজা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার তানভীর মোস্তফা চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হয়েছেন।

শিক্ষাজীবনে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা ও রাজউক উত্তরা মডেল কলেজের সাবেক শিক্ষার্থী তানভীর মোস্তফা চৌধুরী লন্ডন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিপ্লোমা অর্জনের পরে নর্দামব্রিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসল, যুক্তরাজ্য থেকে এলএলবি এবং সিটি ইউনিভার্সিটি, লন্ডন, যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক ব্যবসা আইনে পিজিডি ডিগ্রি অর্জন করেন।

ads
ad

পাঠকের মতামত