22180

ফিলিস্তিনের পাশে সৌদি আরব, ইসরায়েলের কঠোর সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতার আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার, ১৬ মে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সৌদ এক বিবৃতিতে ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর বর্বর হামলা চালিয়ে ফিলিস্তিনিদের মানবাধিকার ‘মারাত্মকভাবে লঙ্ঘন’ করছে।

আল-জাজিরায় প্রকাশিত খবরে জানা গেছে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে ইসরায়েলের ভয়ংকরতম ধ্বংসযজ্ঞ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ads

ফিলিস্তিনে চলমান হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে রোববার জরুরি ভিত্তিতে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিরা চলমান ফিলিস্তিন সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ওআইসির অধিবেশনের ঠিক আগে এক ভিডিও বার্তায় সৌদির পরাষ্ট্রমন্ত্রী তার নিন্দার কথা জানান। ফিলিস্তিনে চলমান গণহত্যার সাত দিনের মাথায় সৌদির এমন সাহসী পদেক্ষেপে আশার আলো জেগেছে বিশ্বের মুসলমানদের মনে।

ads
ad

পাঠকের মতামত