22050

ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী, সকলের সুস্বাস্থ্যের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী এই অতিমারি থেকে মুক্তির জন্য সকলের সম্মিলিত শক্তির কথা উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

শুক্রবার পালিত হয়েছে খুশির ঈদ। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। এদিন টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ঈদ উল ফিতরের শুভক্ষণে শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য প্রার্থনা করছি। সকলের সম্মিলিত শক্তিতে বিশ্ব অতিমারির পরিস্থিতি কাটিয়ে উঠবে, মানবতার কল্যাণে ফের কাজ করবে।’

ads

একদিকে পবিত্র ঈদের শুভেচ্ছা, অন্যদিকে করোনা পরিস্থিতি থেকে মুক্তির ব্যাপারে আশার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায়। অনেকের মতে, আজকের এই করোনা সংকটের দিনে ভালো থাকাটাই এখন মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। সেই সুস্বাস্থ্যেরও প্রার্থনা করেছেন মোদী। পাশাপাশি সকলের সম্মিলিত শক্তির কথা উল্লেখ করেছেন মোদী। বাস্তবিকই অনেকের মতে, এই কোভিড যুদ্ধে সকলের সম্মিলিত শক্তির অত্যন্ত প্রয়োজন। গোটা দেশ জুড়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আপামর মানুষ লড়াই চালাচ্ছেন কোভিডের বিরুদ্ধে। সেই লড়াইকে কুর্নিশ করছেন সকলেই। একদিন এই কোভিডের বিরুদ্ধে জয়ী হবে মানুষ, এই আশাতেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বিশ্ববাসী।

এদিকে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতির জেরে ঈদের উৎসবে কিছুটা হলেও ভাটা পড়েছে। নিরাপদে ঈদের উৎসব পালনের জন্য আহ্বান করা হয়েছে বিভিন্ন মহল থেকে। বিভিন্ন সামাজিক মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

ads
ad

পাঠকের মতামত