21264

ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলাই এখন বড় চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।

এসময় শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। যে যেই দলই করুক, হত্যার রাজনীতি কারো কাম্য নয়। যারা ১৯৭৫’এর নির্মম হত্যাকান্ডের নেপথ্যে জড়িত ছিলেন, তারাও কিন্তু রেহাই পায়নি,হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকান্ড না হলে আরও একটি খুনি দল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।

ads

জিয়াউর রহমান নিজেই হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিলেন এবং তার পরিণতি তাকে ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন হত্যা,ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন শেখ হাসিনাকে রাজনীতি থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সে ষড়যন্ত্র করছে।

বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ad

পাঠকের মতামত