21276

ভারতের পাশে ফ্রান্স, হিন্দিতে বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক: করোনা অতিমারি মোকাবিলায় ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার ভারতকে সাহায্যের আশ্বাস দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

ফরাসি প্রেসিডেন্ট নিজের ফেসবুকে সম্পূর্ন হিন্দিতে একটি পোস্ট করে ভারতকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই এই অতিমারির মধ্যে দিয়ে গিয়েছি। ভারত একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ফ্রান্স এবং ভারত সর্বদাই ঐক্যবদ্ধ ভাবে থেকেছে। যতটা সম্ভব সাহায্য করছি। আমাদের মন্ত্রকের দফতর গুলি কঠোর পরিশ্রম করছে। ফরাসি সংস্থাগুলো একত্রিত হয়ে ভারতকে সাহায্য করার জন্য। আমরা এক সঙ্গে এই লড়াইয়ে জিতবো।’

ads

করোনা মোকাবিলায় ফ্রান্স থেকে ভারতে পাঠানো হচ্ছে ১০টি অক্সিজেন জেনারেটর, ২৮ টি ভেন্টিলেটার ও ৫ টি কন্টেইনার তরল অক্সিজেন। ম্যাক্রঁ টুইটে জানিয়েছেন, এক একটি অক্সিজেন জেনারেটর হাসপাতলে টানা ১০ বছরের ধরে অক্সিজেন উৎপাদন করতে পারবে। ফ্রান্স ছাড়াও ইতিমধ্যে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। কাঁচামালের রফতানির উপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়ে, ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরামকে প্রয়োজনীয় সামগ্রী রফতানি করেছে আমেরিকা। তাছাড়াও জার্মানি, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, থাইল্যান্ড এবং সৌদি আরব থেকেও আসছে সাহায্য।

ads
ad

পাঠকের মতামত