পুলিশকে ১০ হাজার মাস্ক দিলো মেঘনা ইন্স্যুরেন্স
নিউজ ডেস্ক: ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে পুলিশ বাহিনীকে ১০ হাজার মাস্ক দিয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রোববার (২৫ এপ্রিল) মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমানের কাছে ৫ হাজার মাস্ক হস্তান্তর করেছেন মেঘনা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এছাড়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকার তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মনোয়ার হাসনাত খানের কাছে ৫ হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান সাবরিনা রহমান বলেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফ্রন্টলাইনারদের সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা থেকেই সাংবাদিক ও পুলিশের মতো ফ্রন্টলাইনার যোদ্ধাদের সহায়তা করার জন্য স্বউদ্যোগে এগিয়ে এসেছে।’










