‘বিএনপি, জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা’
নিউজ ডেস্কঃ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি, জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা। তারা দেশ, স্বাধীনতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার বি’রু’দ্ধে।তারা বাংলাদেশকে পা’কিস্তান বানাতে চায়। শনিবার (২৪ এপ্রিল) সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন ও নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদুল আনোয়ার খানের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই সাম্প্রদায়িক অ’পশক্তি দমনে কোনো আপোষ নয়। হেফাজতের অ’পতৎপরতা, অ’পকৌশল দেশের ধ’র্মপ্রা’ণ কোটি মানুষ বুঝে গেছে। তাই ধ’র্মের নাম দিয়ে হেফাজত যাতে আর অ’পরাজনীতি করতে না পারে সেজন্য সর্বমহল থেকে দাবি উঠেছে। হেফাজতকে নিষিদ্ধ করার জন্য দেশের আলেম ওলামা’রাও দাবি তুলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ৫৫১ জন আলেম-ওলামা হেফাজতকে নিষিদ্ধের জন্য সরকারের কাছে দাবি দিয়েছেন।
ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমেদ, মো. ইছা, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, লায়ন এম শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশী, আমিনুল হক সওদাগর, আওয়ামী লীগ নেতা এমএ হাশেম, আকতার ফারুক, বীর মুক্তিযোদ্ধা সোহেল মাহমুদ, মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ারুল ই’স’লা’ম বাপ্পী, সুমন দেবনাথ, শাহ’জাহান সুফী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সরওয়ার্দী প্রমুখ।









