পাঁচথুবীতে আল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের মিরপুরে শনিবার আল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ইকবাল হোসেন বাহালুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান হিরণ, পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক প্রফেসর জিয়াউল ইসলাম জীবন, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহের হোসেন, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান সাজু, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য
মো: ওয়াদুদ আহমেদ চারু, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউনুছ মিয়া, আল আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাহেদ মিয়া, আল আকসা জামে মসজিদের কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন প্রমুখ৷
অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ নাজমুল ইসলাম৷











