20023

শেখ হাসিনা সৎ ও মানবিক প্রধানমন্ত্রী: অপু উকিল

নিউজ ডেস্ক: বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সৎ এবং মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করতে কাজ করে চলছেন।

শুক্রবার নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়াস্থ উকিলবাড়িতে গরিব, অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

ads

অপু উকিল বলেন, শেখ হাসিনা দেশের বেকারদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। যাতে করে বেকার যুবক-যুবতীরা হতাশাগ্রস্ত না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, সহ-সভাপতি মো. ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. এনামুল হক ভূঞা, ও আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত