19772

ঢাকা-দিল্লি বৈঠকে ৫ সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ভারতের পক্ষ থেকে ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা উপহার দেওয়া হয়।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্সের চাবি ও টিকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ads

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর দুই নেতার উপস্থিতিতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বাস্থ্য, বাণিজ্য, সংযোগ, শক্তি, উন্নয়ন সহযোগিতা এবং আরও অনেক ক্ষেত্রে অর্জনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

ads

এরআগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন অনুষ্ঠানে অংশ গ্রহণে দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এখানে পৌঁছানোর পর তাকে জাকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়।

ad

পাঠকের মতামত