মাইনুল হক: আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করলো কুমিল্লা (দ:) জেলা ও মহানগর জাতীয় পার্টি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷ এইচ এম এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জে জাপার দলীয় কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা (দ:) জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম৷ সভাপতিত্ব করেন সদস্যসচিব হুমায়ুন কবির মুনশী।

এ সময় মহানগর জাপা সদস্যসচিব কাজী নজমুল, যুগ্ন আহবায়ক মাহবুব আলম সেলিম, আবদুল হালিম, কুমিল্লা (দ) জেলা জাপা নেতা জসিম উদ্দিন মাস্টার, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক কামাল হোসেন, জসিম উদ্দিন তালুকদার,আবদুস সাত্তার পোদ্দার,হাজী সুলতান আহমেদ, মহানগর জাতীয় যুবসংহতির আহবায়ক রাশেদুল হাশেম ভুইয়াঁ শামীম,যুগ্নআহবায়ক শাহিন খন্দকার, কুমিল্লা (দ) জেলা জাতীয় যুবসংহতির সদস্যসচিব জাকির হোসেন, কুমিল্লা (দ) জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, কুমিল্লা (দ) জেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, মহানগর জাতীয় ছাত্রসমাজ সভাপতি নাছির উদ্দিন রিদয়সহ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।






